লেটেস্ট নিউজ

ঘাটালে রামনবমীর অনুষ্ঠানে দেব: ‘ধর্ম যার যার, উৎসব সবার’ মন্ত্রে দিলেন সম্প্রীতির বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

রামনবমী উপলক্ষে ঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তারকা সাংসদ দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে তিনি স্পষ্ট জানান, ধর্ম ব্যক্তিগত হলেও উৎসব সকলের জন্য। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার পাশাপাশি তিনি সাফ জানান, ধর্মীয় উৎসব নিয়ে রাজনীতি করা অনুচিত। ঘাটের মানুষ যেভাবে সব উৎসব একসঙ্গে পালন করেন, সাংসদ হিসেবে তাতে তিনি গর্বিত বলে উল্লেখ করেন।

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গে দেব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন পরিকল্পনা অনুযায়ী দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেন্দ্র সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি দাবি করেন, বিজেপি এই প্রকল্পের জন্য কোনো আর্থিক সাহায্য করেনি। ২০১৪ সাল থেকে সাংসদ থাকাকালীন তিনি বারবার এই দাবি জানালেও কোনো সদর্থক সাড়া মেলেনি। রাজ্য সরকার নিজ উদ্যোগে কাজ শুরু করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

উন্নয়ন ও কর্মসংস্থানের রাজনীতিতে বিশ্বাসী দেব ভোটারদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী নয়। পাঁশকুড়া-ঘাটাল রাস্তা সম্প্রসারণের প্রসঙ্গ টেনে তিনি জানান, কাজ যারা করে তাদের ভয় পাওয়ার কিছু নেই। যারা কাজ করে না, তারাই ভোট পেতে মানুষকে ভয় দেখায়। তাঁর মতে, উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যাতে কাজের মানসিকতা জয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *