লেটেস্ট নিউজ

ঘুমন্ত স্ত্রী ও সন্তানকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার উলুবেড়িয়ার বানিতলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পারিবারিক বিবাদের জেরে মাঝরাতে ঘুমন্ত স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় এবং বড় ছেলে প্রণবকে কাটারি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করলেন প্রদীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। ছোট ছেলের ওপর হামলা চালালে সে জখম অবস্থায় পালিয়ে প্রাণে বাঁচে। বীভৎস এই কাণ্ড ঘটানোর পর অভিযুক্ত প্রদীপ নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি ও তাঁর ছোট ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তারত অবস্থায় তাঁদের উদ্ধার করে। পুলিশ এই ঘটনায় প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসবাদ শুরু করেছে। ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত তা খতিয়ে দেখছে উলুবেড়িয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *