ঘুমালেই বিকট আওয়াজ? ২০২৭ থেকে মাত্র এক বড়িতেই হবে মুশকিল আসান! – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘুমের মধ্যে নাকডাকার চিরস্থায়ী সমাধানে প্রথমবার মুখে খাওয়ার ওষুধ আনছে কেমব্রিজের বায়োটেক সংস্থা ‘অ্যাপনিমেড’। তাদের দাবি, ঘুমানোর আগে এই ওষুধ সেবন করলে গলার পেশি শিথিল হবে না এবং শ্বাসনালীও সম্পূর্ণ খোলা থাকবে। ফলে যন্ত্র বা মাস্ক ছাড়াই মিলবে স্বস্তির ঘুম।
ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে মার্কিন সংস্থা এফডিএ-র কাছে অনুমোদনের আবেদন জানানো হয়েছে। অনুমোদন পেলে ২০২৭ সাল নাগাদ বাজারে আসবে এই যুগান্তকারী ওষুধ। গবেষকদের মতে, এর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই, যা নাকডাকার সমস্যা দূর করতে প্রথম কার্যকর ওষুধ হিসেবে গণ্য হবে।

