ঘোরীকে রুখে দিলেন বীরাঙ্গনা নাইকিদেবী – এবেলা
এবেলা ডেস্কঃ
১১৭৮ সালে গুজরাত দখলের স্বপ্নে বিভোর মহম্মদ ঘোরীকে রণক্ষেত্রে স্তব্ধ করে দেন চালুক্য রানি নাইকিদেবী। অসীম সাহসে পিঠে শিশুসন্তানকে বেঁধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। মাউন্ট আবুর পাদদেশে কায়াদরার ভয়াবহ যুদ্ধে বিদেশিনী রানির রণকৌশলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ঘোরীর বিশাল বাহিনী।
পরাক্রমশালী সুলতানকে পরাজিত করে ভারতের সীমান্ত রক্ষা করেন এই বীরাঙ্গনা। নাইকিদেবীর এই বীরত্বে ঘোরী এতটাই আতঙ্কিত ছিলেন যে, পরবর্তী এক দশকেরও বেশি সময় তিনি আর ভারতমুখী হননি। দেশীয় রাজন্যবর্গের জোটবদ্ধ শক্তিতে চালুক্য বংশের গৌরব অক্ষুণ্ণ রেখে ইতিহাসে অমর হয়ে আছেন নাইকিদেবী।

