লেটেস্ট নিউজ

চন্দ্রকোণার ড্রেনে থরে থরে ভোটার কার্ড উদ্ধার ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোঁসাই বাজার এলাকায় ড্রেনের ভেতর থেকে প্রচুর পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা ড্রেনের নর্দমায় কার্ডগুলি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। চন্দ্রকোণা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড বাজেয়াপ্ত করে নিয়ে যায়। উদ্ধার হওয়া এই ভোটার কার্ডগুলি স্থানীয় বাসিন্দাদের নয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে এই ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ড্রেনে ফেলে দেওয়া এই কার্ডগুলি আসল নাকি ভুয়ো, অথবা এগুলি কোথা থেকে এল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এই ঘটনার নেপথ্যে কোনো বড়সড় চক্র বা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *