লেটেস্ট নিউজ

চরম উত্তেজনা ভারত বাংলাদেশ সম্পর্কে দিল্লিতে আচমকা ভিসা পরিষেবা বন্ধ করল ঢাকা

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন এবার তুঙ্গে পৌঁছাল। চট্টগ্রামের পর এবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত কনস্যুলার ও ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করেছে। ‘অনিবার্য কারণ’ দর্শিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, বিশেষজ্ঞরা একে ভারতের ভিসা কেন্দ্র বন্ধের পাল্টাহিসেবেই দেখছেন। সাম্প্রতিক ঘটনাক্রম দুই দেশের বাণিজ্যিক ও প্রশাসনিক সম্পর্কে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা এবং দিল্লির হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক বিক্ষোভের বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে, তবুও উভয় দেশের নাগরিকদের যাতায়াত ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রক্রিয়া আপাতত থমকে গেল। এই নজিরবিহীন পরিস্থিতির ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *