লেটেস্ট নিউজ

চলন্ত গাড়িতে নীলগাইয়ের মরণঝাঁপ, মায়ের কোলেই পিষ্ট হয়ে প্রাণ হারাল একরত্তি শিশু – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের গুণা-শিবপুরী ৪৬ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিশু আনিয়ার। মকর সংক্রান্তি উপলক্ষে সোনু জাট তাঁর সপরিবারে মাগর্ধা গ্রামে যাচ্ছিলেন। সেই সময় জঙ্গল থেকে দুটি নীলগাই হঠাৎ তেড়ে আসে এবং একটি নীলগাই চলন্ত গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির কাঁচ ভেঙে নীলগাইটি ভেতরে ঢুকে পড়ে।

মায়ের কোলে বসে থাকা শিশুটি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনায় আহত সোনু ও তাঁর স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। বন দফতর আশঙ্কাজনক অবস্থায় নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে গেছে। হাইওয়েতে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত এবং বন বিভাগের নজরদারি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *