চাঁদের মাটিতে ‘গুপ্তধনের’ হদিস! চন্দ্রযান-৪ অবতরণে ভারতের তুরুপের তাস এমএম-৪
চাঁদের দক্ষিণ মেরুর মন্স মাউটন অঞ্চলে ‘এমএম-৪’ নামক একটি বিশেষ স্থান চিহ্নিত করেছেন ইসরো-র বিজ্ঞানীরা। ২০২৮ সালের চন্দ্রযান-৪ অভিযানে এখানেই অবতরণ করবে ভারতীয় মহাকাশযান। মূলত বরফ ও খনিজ সম্পদের প্রাচুর্য এবং ল্যান্ডিংয়ের জন্য তুলনামূলক সমতল ও নিরাপদ হওয়ায় এই দুর্গম এলাকাটি বেছে নেওয়া হয়েছে।
এই অভিযানের মূল লক্ষ্য হলো চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা। বিজ্ঞানীরা মনে করছেন, দক্ষিণ মেরুর এই স্থায়ী ছায়াচ্ছন্ন অঞ্চলের জমাট বরফ ভবিষ্যতে মহাকাশচারীদের পানীয় জল, অক্সিজেন ও রকেটের জ্বালানি সরবরাহে বিপ্লব ঘটাবে।

