চাকরি কি নিশ্চিত না কি বাড়বে বিপদ? ২০২৬-এর রাশিফলে জানুন কার ভাগ্যে কী আছে! – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের কর্মজীবন নিয়ে মেষ থেকে মীন—প্রতিটি রাশির জন্য অপেক্ষা করছে নতুন মোড়। জ্যোতিষ শাস্ত্র মতে, জুন মাসে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মেষ, মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকাদের পদোন্নতি ও নতুন চাকরির প্রবল যোগ রয়েছে। অন্যদিকে, কন্যা রাশির জন্য বছরের প্রথম পাঁচ মাস অত্যন্ত শুভ হলেও সিংহ ও বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
বিশেষ করে রাহুর প্রভাবে বৃষ রাশির জাতকরা অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। আবার মকর ও কুম্ভ রাশির জন্য বছরের দ্বিতীয়ার্ধ সাফল্যের বার্তা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে গ্রহের অবস্থান অনুকূল রাখতে ধনু ও মীন রাশির জাতকদের ধৈর্যের পরিচয় দেওয়া জরুরি। সঠিক পরিকল্পনা এবং গ্রহের চলন বুঝে পদক্ষেপ করলে এ বছর পেশাদার জীবনে বড় সাফল্য পাওয়া সম্ভব।

