লেটেস্ট নিউজ

চাকরি বাজারে এআই আতঙ্ক! ২০ হাজার কর্মীকে বিদায় দিচ্ছে এইচএসবিসি – এবেলা

এবেলা ডেস্কঃ

নিরাপদ নয় ব্যাংক কর্মীর চাকরিও! এইচএসবিসিতে বড়সড় কোপ বসাতে পারে এআই প্রযুক্তিস্থানান্তর ও পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে ব্রিটিশ ব্যাংকিং সংস্থা এইচএসবিসি। মূলত ব্যাক-অফিস ও সার্ভিস সেন্টারের পুনরাবৃত্তিমূলক কাজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে করানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। সিইও জর্জেস এলহেদারির নেতৃত্বাধীন এই পরিকল্পনায় মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন। সরাসরি ছাঁটাই ছাড়াও নতুন নিয়োগ বন্ধ রাখা বা নির্দিষ্ট ব্যবসা গুটিয়ে নেওয়ার মাধ্যমেও কর্মীসংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। এর ফলে বিশ্বজুড়ে ব্যাংকিং সেক্টরে প্রযুক্তিগত বিবর্তনের জেরে ব্যাপক কর্মসংস্থান সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *