লেটেস্ট নিউজ

চাণক্য নীতি নাকি আত্মসমর্পণ? জামাত নেতাদের সঙ্গে ভারতীয় দূতের সাক্ষাৎ ঘিরে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

ঢাকার ভারতীয় হাইকমিশন আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের উপস্থিতি দুই বাংলার রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে মিয়া গোলাম পরওয়ারসহ জামাতের প্রতিনিধিদলের এই অংশগ্রহণকে ঘিরে ক্ষুব্ধ ও আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং মুক্তিযোদ্ধারা। জামাতের মতো কট্টরপন্থী সংগঠনের প্রতি ভারতের এই নমনীয় মনোভাবকে অনেকেই নীতিহীন অবস্থান এবং সংখ্যালঘুদের স্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে দেখছেন।

হাসিনা পরবর্তী অস্থির সময়ে হিন্দুদের ওপর ধারাবাহিক হামলার আবহে এই সৌজন্য সাক্ষাৎ জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। যেখানে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতারা বারবার জামাতের মৌলবাদী চরিত্রের সমালোচনা করেছেন, সেখানে এই কূটনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠছে। ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামাতের এই রাজনৈতিক পুনরুত্থান এবং ভারতের সাথে তাদের ক্রমবর্ধমান সখ্য বাংলাদেশের উদারপন্থী সমাজ ও হিন্দুদের ভবিষ্যৎ নিরাপত্তাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *