চানখাঁরপুল হত্যাকাণ্ড: সাবেক পুলিশ কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে গণঅভ্যুত্থান চলাকালে চানখাঁরপুলে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ৫ আগস্টের ওই ঘটনায় পুলিশের গুলিতে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দণ্ডপ্রাপ্ত অপর দুই কর্মকর্তা হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় বড় রায়। ২০২৪ সালের সেই রক্তক্ষয়ী হত্যাযজ্ঞের বিচারিক প্রক্রিয়ায় এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

