লেটেস্ট নিউজ

চিকিৎসায় বিপ্লব! পতঞ্জলির হাত ধরে ভারতে প্রথম ‘হাইব্রিড’ হাসপাতাল – এবেলা

এবেলা ডেস্কঃ

হরিদ্বারে বিশ্বের প্রথম ‘ইন্টিগ্রেটেড হাইব্রিড’ ইমারজেন্সি হাসপাতালের উদ্বোধন করলেন অমিত শাহ। পতঞ্জলি যোগপীঠের এই অভিনব হাসপাতাল আধুনিক অ্যালোপ্যাথির সঙ্গে যোগ ও আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিকে যুক্ত করেছে।

২৫০ শয্যার এই কেন্দ্রে থাকছে উন্নত অস্ত্রোপচার ও ভেষজ চিকিৎসার অনন্য সমন্বয়। স্বামী রামদেবের দাবি, খাদ্য ও যোগাভ্যাসের মাধ্যমে জটিল রোগ সারিয়ে ভারত অচিরেই বিশ্বের প্রধান ‘স্বাস্থ্য গন্তব্য’ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *