চিকিৎসার দুনিয়ায় বিপ্লব! শিলিগুড়িতে শুরু হলো অত্যাধুনিক রোবটিক সার্জারি
উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করে শিলিগুড়ির এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (AINU) চালু করল অত্যাধুনিক রোবটিক সার্জারি প্রোগ্রাম। এর ফলে এখন থেকে কিডনি ট্রান্সপ্লান্ট, প্রস্টেট ক্যান্সার এবং জটিল ইউরোলজিক্যাল অপারেশনের জন্য রোগীদের আর দিল্লি বা মুম্বাইয়ের মতো মেট্রো শহরে ছুটতে হবে না। স্থানীয়ভাবেই পাওয়া যাবে সূক্ষ্ম ও বিশ্বমানের ন্যূনতম ইনভেসিভ চিকিৎসার সুবিধা।
এই উদ্যোগ সম্পর্কে হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. জয়দীপ ঘোষ জানান, অত্যাধুনিক প্রযুক্তিকে সাধারণ মানুষের হাতের নাগালে আনাই তাদের মূল লক্ষ্য। রোবটিক পদ্ধতির ফলে অস্ত্রোপচারে নির্ভুলতা বাড়বে এবং রোগীরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। উন্নত পরিকাঠামো ও অভিজ্ঞ সার্জনদের তত্ত্বাবধানে শুরু হওয়া এই পরিষেবা উত্তরবঙ্গসহ পার্শ্ববর্তী অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

