‘চিকেনস নেক’ সুরক্ষায় কড়া পদক্ষেপ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭ বিমানঘাঁটি ফের সচল করছে ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিশ্চিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাতটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। উত্তরবঙ্গ, আসাম ও ত্রিপুরার এই কৌশলগত ঘাঁটিগুলো থেকে জরুরি সামরিক অপারেশন ও রসদ সরবরাহ সহজ হবে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতের এই তৎপরতা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই কোচবিহার ও রূপসী বিমানবন্দর সচল হয়েছে; বাকি পাঁচটি সংস্কারের প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। আধুনিক নজরদারি ক্যামেরা, শক্তিশালী বেড়া এবং এস-৪০০ ডিফেন্স সিস্টেমের সমন্বয়ে সীমান্ত সুরক্ষা এখন দুর্ভেদ্য। মূলত বিদেশি শক্তির হুমকি মোকাবিলা এবং অনুপ্রবেশ রুখতে যুদ্ধের প্রস্তুতি হিসেবেই বিমানবাহিনীর এই বিশেষ উদ্যোগ।

