লেটেস্ট নিউজ

চিন নয় গন্তব্য ভারত! মাঝসমুদ্রে রুট বদলে ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করল রুশ তেলবাহী দানবীয় জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে চিনের দিকে রওনা দিলেও নাটকীয়ভাবে গতিপথ পরিবর্তন করে ভারতের বন্দরে এসে পৌঁছাল বিশালকার ট্যাঙ্কার ‘অ্যাকোয়া টাইটান’। ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকট এড়াতে ভারত সরকার যে বিশেষ তৎপরতা শুরু করেছিল, এটি তারই বড় সাফল্য। আমেরিকার বিশেষ অনুমতি মেলায় চিনের বদলে এখন ভারতের দিকেই মুখ ঘোরাচ্ছে একের পর এক রুশ তেলের জাহাজ।

ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছানো এই জাহাজটি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে শোধনাগারে তেল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সমুদ্রপথে নজরদারি চালানো সংস্থা ‘ভর্টেক্সা’ জানিয়েছে, এমন মোট সাতটি জাহাজ ভারতের উদ্দেশে রওনা দিয়েছে যার মধ্যে প্রথমটি এটিই। আন্তর্জাতিক মহলের মতে, বিশ্ব রাজনীতি ও বাণিজ্যিক কৌশলে এটি ভারতের একটি বড় কূটনৈতিক বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *