চিরতরে শেষ হয়ে যাবে পাকিস্তান! তালিবানের পরমাণু হামলার হুমকিতে কাঁপছে সীমান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: রক্তক্ষয়ী সংঘাত আর চরম উত্তেজনার পারদ চড়ল পাক-আফগান সীমান্তে। পাকিস্তানের বিমান হামলার পালটা জবাব দিতে এবার সরাসরি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল আফগানিস্তানের তালিবান সরকার। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বার্তা দিয়ে তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, “পাকিস্তানে পারমাণবিক হামলার জন্য আমরা প্রস্তুত। এবার চিরতরে শেষ হয়ে যাবে পাকিস্তান।”
রণক্ষেত্র ডুরান্ড লাইন: নরকে পাঠানোর হুঁশিয়ারি
সীমান্তজুড়ে শুরু হয়েছে তুমুল লড়াই। তালিবান ফৌজের দাবি, তারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনার ওপর ঝাঁপিয়ে পড়েছে। জবিউল্লা মুজাহিদের হুঙ্কার, “পাকিস্তানি সেনাবাহিনীকে এবার সরাসরি নরকে পাঠানো হবে।” ইতিমধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানের বেশ কিছু পাকিস্তানি সীমান্ত চৌকি তালিবান সেনারা দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সংঘর্ষের মূলে কী
উত্তেজনার সূত্রপাত গত শনিবার। আফগানিস্তানের নঙ্গরহর ও পকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছিল, তারা টিটিপি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এবং ৭০ জন জঙ্গিকে খতম করেছে। কিন্তু তালিবান সরকারের পালটা দাবি, কোনো জঙ্গি ঘাঁটি নয় বরং সাধারণ মানুষের লোকালয়ে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে পাক সেনা। এই ঘটনার পরই ‘বদলা’ নেওয়ার শপথ নিয়েছিল কাবুল।
যুদ্ধের দামামা পাঁচ প্রদেশে
বর্তমানে নঙ্গরহর, কুনার, খোস্ত, পকতিয়া এবং পকতিকা প্রদেশে ডুরান্ড লাইন বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে সম্মুখ সমর চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের একাধিক ঘাঁটি এখন আফগান যোদ্ধাদের নিয়ন্ত্রণে। দীর্ঘদিনের মিত্র দুই দেশের মধ্যে এই নজিরবিহীন সামরিক সংঘাত এখন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার সামনে বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে।

