লেটেস্ট নিউজ

চিৎপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড: ভস্মীভূত ঝুপড়ি, মৃত ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ চিৎপুরের একটি ঝুপড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগে। স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেলেও আগুনের গ্রাসে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।

দমকল বাহিনীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত দু’সপ্তাহে কলকাতায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পুলিশ ও দমকল বিভাগ আগুনের উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *