চিৎপুরে মাঝরাতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু এক বাসিন্দার – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার উত্তর কলকাতার চিৎপুর এলাকার এক ঝুপড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় একজনের ঝলসে মৃত্যু হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই ঝুপড়িতে আগুন দেখতে পান বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত দুই সপ্তাহে শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

