চুম্বনের জাদুকরী স্বাস্থ্যগুণ জানলে অবাক হবেন আপনিও – এবেলা
এবেলা ডেস্কঃ
February 14, 202610:03 am
NEWS DESK : কেবল ভালোবাসা প্রকাশ নয় বরং নিয়মিত চুম্বনের রয়েছে একাধিক চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা। বিশেষজ্ঞদের মতে এটি শরীরে অক্সিটোসিন ও ডোপামিনের মতো হ্যাপি হরমোন নিঃসরণ করে মানসিক চাপ ও উদ্বেগ দ্রুত কমাতে সাহায্য করে। এছাড়া এর ফলে হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়ায় শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হার্ট সুস্থ থাকে।
গবেষণায় দেখা গেছে চুম্বনের সময় ব্যাকটেরিয়ার আদান-প্রদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে। এটি সঙ্গীদের মধ্যে মানসিক নিবিড়তা বৃদ্ধির পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্যালেন্টাইন সপ্তাহের এই বিশেষ দিনে চুম্বনের এই বৈজ্ঞানিক দিকগুলো সত্যিই নজরকাড়া।

