চুরির পর গীতার পাতায় ৫০ টাকা! ‘ধার্মিক চোরদের’ কাণ্ড দেখে হতবাক ব্যবসায়ী – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের কালনায় দোকানে চুরি করতে ঢুকেছিল একদল অজ্ঞাতপরিচয় চোর। মূল্যবান জিনিসপত্র চুরি করলেও, চুরির পাপ খণ্ডাতে তারা ক্যাশবাক্সের উপরে রাখা শ্রীমদভগবদগীতার পাতার ফাঁকে ৫০ টাকার একটি নোট গুঁজে রেখে যায়। ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ী যাদব সাহা চোরদের এমন ধর্মীয় বিশ্বাস দেখে হতবাক। একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

