চূড়ান্ত তালিকা আটকে কেন? স্ক্রুটিনিতে সময় বাড়ানোয় ডিজিপির বিরুদ্ধে কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
February 10, 202610:20 am
নিউজ ডেস্ক: কেন বারবার সাধারণ মানুষের নথিপত্র নষ্ট হচ্ছে আর পুলিশ চুপ থাকছে? এসআইআর তালিকা নিয়ে রাজ্য ও কমিশনের দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোটাররা। এবার সেই অশান্তি ও নথিপত্র নষ্টের ঘটনায় কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। রাজ্যের পুলিশ প্রধান পীযূষ পাণ্ডেকে সরাসরি শোকজ করা হয়েছে। মাইক্রো অবজার্ভাররা নয়, বরং ইআরও-রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছে আদালত।
এই টানাপোড়েনে আপনার নাম তালিকায় উঠবে কি না, তা জানতে আরও অপেক্ষা করতে হবে। আদালত স্ক্রুটিনির সময়সীমা আরও ৭ দিন বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি শুনানি শেষ হলেও চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২১ ফেব্রুয়ারির পর। সময় বাড়ায় সাধারণ মানুষের তথ্য যাচাই আরও নিখুঁত হওয়ার সুযোগ থাকলেও, প্রশাসনিক এই দ্বন্দ্বে তালিকা প্রকাশে বিলম্ব সাধারণ নাগরিকের উদ্বেগ বাড়াচ্ছে।

