লেটেস্ট নিউজ

চেক বাউন্স মানেই কি অপরাধ? সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে বড়সড় স্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

পোস্ট-ডেটেড চেক বাউন্স করলেই তা প্রতারণা হিসেবে গণ্য হবে না বলে সাফ জানিয়ে দিল Supreme \titleonly কোর্ট। বিচারপতি পামিডিঘান্তম শ্রী নরসিমহা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ একটি মামলার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ খারিজ করে এই রায় দেন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধুমাত্র চেক বাউন্স হওয়া থেকে লেনদেনের শুরুতে ‘অসৎ উদ্দেশ্য’ বা প্রতারণার অভিপ্রায় অনুমান করা আইনত সঠিক নয়।

আদালত স্পষ্ট করেছে যে, প্রতারণার অভিযোগ প্রমাণ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির লেনদেনের শুরু থেকেই ঠকানোর মানসিকতা ছিল কিনা তা দেখাতে হবে। একটি চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে এই মামলাটি সামনে আসে। ছবি ব্যবসায়িক সাফল্য না পাওয়ায় বিনিয়োগের টাকা ফেরত দিতে দেওয়া চেকগুলি বাউন্স করেছিল। আদালত জানায়, চুক্তি ভঙ্গ বা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়া মানেই তা ফৌজদারি অপরাধ নয়।

এই ধরনের ঘটনাকে মূলত বাণিজ্যিক লেনদেনের ব্যর্থতা বা দেওয়ানি বিষয় হিসেবে উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, চেক বাউন্স সংক্রান্ত সমস্যার সমাধান নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের ১৩৮ ধারায় সম্ভব, কিন্তু সরাসরি ৪২০ ধারায় প্রতারণার মামলা চালানো আইনের অপব্যবহার। শুরুতেই প্রতারণার সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *