চেন্নাইয়ের জঙ্গলে মালদার যুবকের ক্ষতবিক্ষত দেহ, অন্ধ্রে পিটিয়ে খুন বাংলার শ্রমিক – এবেলা
এবেলা ডেস্কঃ
ভিন রাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার দুই পরিযায়ী শ্রমিক। চেন্নাইয়ের জঙ্গল থেকে মালদার আলমগীর আলমের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে চুরির অপবাদে পিটিয়ে মারা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মঞ্জর আলমকে। দুই পরিবারই এখন শোকস্তব্ধ।
কলকাতার এন্টালিতে বহুতলের লিফট ডাক্ট থেকে তিন বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, এসআইআর (SIR) শুনানির নোটিশ পেয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে।

