চেন্নাই শিবিরে উদ্বেগ: ১৪ কোটির অলরাউন্ডার প্রশান্ত বীর মারাত্মক চোটের কবলে – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬-এর নিলামে রেকর্ড ১৪.২০ কোটি টাকা দর পাওয়া আনক্যাপড অলরাউন্ডার প্রশান্ত বীর গুরুতর চোট পেয়েছেন। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ২০ বছর বয়সি এই ক্রিকেটার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
রবীন্দ্র জাডেজার পরিবর্ত হিসেবে প্রশান্তকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই সিএসকে বড় বাজি ধরেছিল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এই চোট ফ্র্যাঞ্চাইজিটির পরিকল্পনায় বড় ধাক্কা দিল। চিকিৎসকদের পরীক্ষার পর তাঁর ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

