চেয়ারপার্সন পদে তারেক রহমান! ভোটের আগে বিএনপির মাস্টারস্ট্রোক – এবেলা
এবেলা ডেস্কঃ
খালেদা জিয়ার প্রয়াণের পর এবার আনুষ্ঠানিকভাবে বিএনপির হাল ধরছেন তাঁর পুত্র তারেক রহমান। আগামী দু-এক দিনের মধ্যেই ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ চেয়ারপার্সন পদে তাঁর অধিষ্ঠিত হওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে আসন্ন সংসদ নির্বাচনেও লড়ছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার জানাজায় উপচে পড়া ভিড় বিএনপির পালে নতুন হাওয়া দিয়েছে। নির্বাচনে জয়ী হলে শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে দলটির। জনগণের সহানুভূতি ও আবেগকে পুঁজি করে তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় ফিরতে মরিয়া বিএনপি। এই সাংগঠনিক রদবদল আসন্ন ভোটের লড়াইয়ে দলটিকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

