চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ড্র: রিয়াল বনাম ম্যান সিটি মহারণ, চেলসির মুখোমুখি পিএসজি – এবেলা
এবেলা ডেস্কঃ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র সম্পন্ন হয়েছে। আগামী ১০-১১ মার্চ প্রথম লেগ এবং ১৭-১৮ মার্চ ফিরতি পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। হাইভোল্টেজ এই লড়াইয়ের সূচি ঘোষণা হতেই বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এবারের ড্রয়ে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ দ্বৈরথকে। এছাড়াও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে চেলসির, আর নিউক্যাসল ইউনাইটেড লড়বে বার্সেলোনার বিপক্ষে। লিভারপুল খেলবে গালাতাসারাইয়ের সঙ্গে এবং গ্রুপ পর্বে অপরাজিত আর্সেনালের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন।
বাকি ম্যাচগুলোতে আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম, আতালান্তা বনাম বায়ার্ন মিউনিখ এবং বোডো/গ্লিম্ট বনাম স্পোর্টিংয়ের লড়াই দেখা যাবে। নকআউট পর্বে দুই লেগের এই লড়াইয়ে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ এখন সব দলের সামনে।

