লেটেস্ট নিউজ

ছত্তিশগড়ে বড়সড় নাশকতার ছক বানচাল: উদ্ধার ১৬টি আইইডি ও বিপুল বিস্ফোরক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজাপুরের বান্ডেপাড়া ও নীলমাদগু গ্রামের জঙ্গলে যৌথ অভিযানে ১৬টি শক্তিশালী আইইডি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। মাওবাদীদের পুঁতে রাখা এই বিস্ফোরকগুলো বোতলবন্দি অবস্থায় ছিল, যা বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারত। বিএসএফ ও জেলা রিজার্ভ গার্ডের তৎপরতায় ঘটনাস্থলেই সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এছাড়া তল্লাশিতে ১০০ কেজি ওজনের ৭৮৪টি জেলটিন স্টিক, গানপাউডার, ওয়াকিটকি চার্জারসহ মাওবাদীদের ব্যবহৃত বিপুল সরঞ্জাম উদ্ধার হয়েছে। মাওবাদী নেটওয়ার্ক ধ্বংস করতে নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযান ওই অঞ্চলে চরমপন্থীদের কার্যকলাপে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *