লেটেস্ট নিউজ

ছাদ থেকে কাপড় তুলতে যাওয়াই কাল হলো! লিফটের গর্তে উদ্ধার ৩ বছরের শিশুর নিথর দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

এন্টালির কনভেন্ট লেনে এক নির্মীয়মান ভবনের লিফট ডাক্ট থেকে তিন বছরের এক শিশুর নিথর দেহ উদ্ধার হয়েছে। মায়ের সাথে ছাদে কাপড় তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *