ছেলের নামে SIR নোটিস: আতঙ্কে মৃত্যু বৃদ্ধের – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহারের মাথাভাঙ্গায় ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নোটিস সংগ্রহ করতে গিয়ে রহমান বাস্তাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছেলের নথিতে অসঙ্গতি থাকায় জারি করা নোটিসটি হাতে পেয়েই তিনি প্রচণ্ড মানসিক চাপে পড়েন।
উদ্বেগ সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল একে ‘ভয়ের রাজনীতি’ বলে তোপ দাগলেও বিজেপি একে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।

