ছোটদের বিশ্বকাপেও বিসিবি-আইসিসি সংঘাত! – এবেলা
এবেলা ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিতেই আইসিসির বিরুদ্ধে হেনস্থার বিস্ফোরক অভিযোগ তুলেছে বিসিবি। গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল বাশারের দাবি, শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিবর্তন করায় ক্রিকেটারদের অতিরিক্ত যাতায়াতের ধকল পোহাতে হয়েছে। বিসিবির পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ।
বাশার আরও জানান, ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের ক্লান্তি কমাতে নিজস্ব খরচে বিমানের ব্যবস্থা করতে হয়েছিল। হারের পেছনে কৌশলগত ব্যর্থতা স্বীকার করলেও, সূচির এই প্রতিকূলতাকে তিনি অন্যতম বড় কারণ হিসেবে দেখছেন। ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরপরই বিসিবির এমন অভিযোগ ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

