লেটেস্ট নিউজ

জঙ্গল থেকে উদ্ধার সেই শিশুর নাম ‘বনশ্রী’, সুস্থ হয়ে ফিরল হোমে – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের সিউড়ির তসর কাঁটা জঙ্গল থেকে উদ্ধার হওয়া সেই শিশুকন্যা দীর্ঘ চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ। গত ১৭ জানুয়ারি কান্নার শব্দ শুনে গ্রামবাসীরা চাদরে মোড়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন। সোমবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রশাসন তাকে হোমে স্থানান্তর করেছে।

জঙ্গলে পাওয়া যাওয়ায় শিশুটির নাম রাখা হয়েছে ‘বনশ্রী’। বর্তমানে সে জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীনে রয়েছে। শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে; আগামী ২১ দিনের মধ্যে কেউ যোগাযোগ না করলে তাকে দত্তক দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *