জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যমৃত্যু! – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের বিনোদন জগতে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে ঢাকার নিজ বাসভবন থেকে। এই মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে একের পর এক রহস্য। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে মনে করা হলেও নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
সূত্রের খবর, অভিনেতা জাহের আলভীর সঙ্গে তাঁর এক সহশিল্পীর অবৈধ প্রেমের সম্পর্ক বা পরকীয়া নিয়ে দীর্ঘদায়ক পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রীর এই চরম সিদ্ধান্তের পেছনে স্বামীর পরকীয়া দায়ী কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার আসল কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। জনপ্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবনের এমন করুণ পরিণতিতে স্তম্ভিত তাঁর ভক্তরা।

