লেটেস্ট নিউজ

জন্মদিনের পার্টি শেষে আইটি ম্যানেজারকে গণধর্ষণ! উধাও অন্তর্বাস ও কানের দুল, চাঞ্চল্যকর মোড় তদন্তে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজস্থানের উদয়পুরে জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে এক আইটি ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে এসেছে। নির্যাতিতার অভিযোগ, জ্ঞান ফেরার পর তিনি দেখেন তাঁর শরীরের অন্তর্বাস, মোজা ও কানের দুল উধাও এবং শরীরে কামড়ের ক্ষত রয়েছে। মদ্যপ অবস্থায় বাড়িতে পৌঁছে দেওয়ার অছিলায় কো ম্পা নির সিইও জিতেশ সিসোদিয়া ও এক মহিলা অফিসারের স্বামী তাঁকে সারারাত পাশবিক নির্যাতন করেন বলে জানা গেছে।

এই নক্ক্যারজনক ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সিইও, মহিলা আধিকারিক শিল্পা ও তাঁর স্বামী গৌরব সিরোহিকে গ্রেফতার করেছে। ঘটনার সময় ওই মহিলা অফিসারও গাড়িতে উপস্থিত ছিলেন বলে নির্যাতিতা জানিয়েছেন। উধাও হওয়া পোশাক ও গয়নাগুলিকে এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে পুলিশ। বর্তমানে ধৃতরা পুলিশি হেফাজতে রয়েছে এবং মেডিকেল রিপোর্টের ভিত্তিতে কঠোর আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *