লেটেস্ট নিউজ

জন্মদিনে গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু, নেপথ্যে বড় দুর্নীতির অভিযোগ

টেমস্ ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে সান্ড্রিংহাম প্রাসাদ থেকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই, ৬৬ বছর বয়সি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে। কাকতালীয়ভাবে নিজের জন্মদিনের সকালেই পুলিশি হেফাজতে যেতে হলো তাঁকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অসৎ আচরণের সন্দেহে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে নরফক ও বের্কশায়ারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারীরা।

যদিও পুলিশ সরাসরি কোনো নির্দিষ্ট মামলার নাম উল্লেখ করেনি, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথির তদন্তেই এই গ্রেফতারি। সম্প্রতি প্রকাশিত ‘এপস্টিন ফাইলস’-এ অ্যান্ড্রুর নাম ও বেশ কিছু আপত্তিকর ছবি সামনে আসায় বিতর্ক দানা বেঁধেছিল। ২০০৮ সালে এপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার পরও তাঁর সঙ্গে যোগাযোগ রাখা এবং নিজের কন্যাদের ছবি পাঠানোর অভিযোগ রয়েছে অ্যান্ড্রুর বিরুদ্ধে।

বিতর্কিত এই যুবরাজের বিরুদ্ধে এর আগেও ভার্জিনিয়া জিওফ্রে নাবালিকা নিগ্রহের গুরুতর অভিযোগ তুলেছিলেন। যদিও অ্যান্ড্রু বরাবরই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন, তবুও গত অক্টোবর মাসে রাজপরিবার তাঁর সমস্ত সামরিক খেতাব ও রাজকীয় সম্মাননা কেড়ে নেয়। এপস্টিন-কাণ্ডে তাঁর নাম জড়ানোয় রাজপরিবারের ভাবমূর্তি রক্ষার্থেই রাজা তৃতীয় চার্লস ভাইয়ের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *