লেটেস্ট নিউজ

‘জমিদার’ কমিশন, আমরা কি চাকর? দিল্লিতে বিস্ফোরক মমতা, বৈঠক বয়কট করে তুলকালাম

নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে কার্যত বেনজির সংঘাত। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক চলাকালীনই অপমানিত বোধ করে কক্ষ ত্যাগ করেন তিনি। বৈঠক থেকে বেরিয়েই কড়া ভাষায় তোপ দাগেন মুখ্যমন্ত্রী— “কমিশন মিথ্যাবাদী, ওদের ঔদ্ধত্য আকাশছোঁয়া! এমন আচরণ করছেন যেন উনি জমিদার আর আমরা ওনার চাকর।”

সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এক প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন সদনে গিয়েছিলেন মমতা। কালো চাদর ও কালো পোশাকে সজ্জিত তৃণমূলের এই ‘ব্ল্যাক প্রটেস্ট’ ঘিরে দিল্লিতে উত্তেজনা ছিল তুঙ্গে। মমতার অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে কমিশন। ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া এবং মৃত বিএলও-দের পরিবারের বঞ্চনা নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ প্রশ্ন, “ভোটের আগে নির্বাচন কমিশনই কি ঠিক করবে কারা সরকার গড়বে? সাধারণ মানুষের ভোটাধিকার কি আর থাকল না?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *