লেটেস্ট নিউজ

জমি লিখে নেওয়ায় বাবার মরদেহ ২৩ ঘণ্টা আটকে রাখল ছেলে, এই কাণ্ডে হতবাক গ্রামবাসীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পৈতৃক জমি বোন নিজের নামে লিখে নেওয়ায় অভিমানে বাবার শেষকৃত্য করতে অস্বীকার করলেন একমাত্র ছেলে। ঘটনাটি ঘটেছে টিখমগড় জেলার বালদেওগড় থানার অন্তর্গত তালমউ গ্রামে। মৃত চিন্না আহিরওয়ারের দুই একর জমি মেয়ে সুমিতা নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ায় দীর্ঘদিন ধরেই পরিবারে বিবাদ চলছিল। বাবার মৃত্যুর পর ছেলে রাজু সাফ জানিয়ে দেন, যিনি সম্পত্তি নিয়েছেন তিনিই যেন দাহ করেন। ফলে দীর্ঘ ২৩ ঘণ্টা বাড়িতেই পড়ে থাকে বৃদ্ধের নিথর দেহ।

পরিস্থিতি জটিল হওয়ায় পুলিশ ও গ্রামবাসী হস্তক্ষেপে একটি সমঝোতায় পৌঁছানো হয়। স্ট্যাম্প পেপারে লিখিতভাবে জানানো হয় যে, দুই একর জমির মধ্যে এক একর ছেলে রাজুর নামে করে দেওয়া হবে। এই আইনি প্রতিশ্রুতি পাওয়ার পরেই অবশেষে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে রাজি হন রাজু। সোমবারই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। সম্পত্তির লড়াইয়ে মৃতদেহের এমন অবমাননার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *