লেটেস্ট নিউজ

জম্মু-কাশ্মীরে সেনার অভিযানে জইশ কমান্ডার সইফুল্লা-সহ দুই জঙ্গি খতম

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জইশ-ই-মহম্মদ কমান্ডার সইফুল্লা-সহ দুই জঙ্গি নিহত হয়েছে। রবিবার সকালে কিশ্তওয়ারের ছত্রুর জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে সেনা। তল্লাশি চলাকালীন জঙ্গল থেকে জঙ্গিরা গুলি ছুড়লে পাল্টা জবাব দেয় বাহিনী। এই সংঘর্ষেই মৃত্যু হয় কুখ্যাত জঙ্গি সইফুল্লা ও তার এক সঙ্গীর।

সেনা সূত্রে খবর, সইফুল্লা দীর্ঘ দিন ধরে এই পাহাড়ি এলাকায় সক্রিয় ছিল। গত কয়েক মাস ধরে কিশ্তওয়ার ও সংলগ্ন অঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে প্রশাসন। শনিবার এই এলাকায় জঙ্গিদের গতিবিধি নজরে আসার পরই দ্রুত ঘেরাও করা হয় গোটা জঙ্গল। মৃত দ্বিতীয় জঙ্গির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বর্তমানে এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে চিরুনি তল্লাশি জারি রেখেছে নিরাপত্তাবাহিনী। গত কয়েক মাসে উধমপুর ও কাঠুয়াতেও বেশ কয়েকজন জইশ জঙ্গিকে নিকেশ করেছে সেনা। রবিবারের এই সাফল্যকে সীমান্ত উপত্যকায় সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল। এলাকাটি বর্তমানে সেনার কড়া নজরদারিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *