জাতীয় ঐক্যের ডাক দিয়ে জয়ের পর প্রথমবার মুখ খুললেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনে জয়ের পর ঢাকার এক হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে তারেক রহমান দেশের গণতান্ত্রিক বিজয়কে উদযাপন করেন। তিনি দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের ওপর বিশেষ জোর দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
বিদেশনীতি প্রসঙ্গে তারেক রহমান জানান যে, বাংলাদেশের জাতীয় স্বার্থকেই সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের আবহেও তিনি স্পষ্ট করেন যে, সব দেশের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে। শান্তি বজায় রাখতে তিনি দলীয় নেতাকর্মীদের উস্কানি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন।

