লেটেস্ট নিউজ

জাতীয় ভোটার দিবস: দেশ গড়তে ভোট দেওয়া পবিত্র কর্তব্য, বার্তা প্রধানমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভোটদান কেবল সাংবিধানিক অধিকার নয়, এটি একটি পবিত্র নাগরিক কর্তব্য। ভারতের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিককে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

প্রথমবার ভোটার হওয়া তরুণদের গুরুত্ব দিয়ে মোদী নির্বাচনকে ‘গণতন্ত্রের উৎসব’ হিসেবে অভিহিত করেন। নির্বাচন কমিশনের প্রচেষ্টার প্রশংসা করে তিনি জানান, নারী ও যুব সমাজের অংশগ্রহণই একটি উন্নত ও আত্মনির্ভর ভারতের ভিত্তি মজবুত করবে। দেশের গণতান্ত্রিক চেতনাকে সম্মান জানাতে তিনি সকলকে ভোট দেওয়ার সংকল্প নিতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *