লেটেস্ট নিউজ

জানুন বিশ্বের সবচেয়ে বিষাক্ত পতঙ্গের কামড় খেলে কেমন অনুভূতি হয়, মার্ক ভিনসের হাড়হিম করা কাণ্ড ভাইরাল – এবেলা

এবেলা ডেস্কঃ

বিখ্যাত ডিজিটাল ক্রিয়েটর মার্ক উইনস সম্প্রতি এক হাড়হিম করা দুঃসাহসিক অভিযানে শামিল হয়ে বিশ্বজুড়ে নেটিজেনদের চমকে দিয়েছেন। তিনি স্বেচ্ছায় বিশ্বের অন্যতম বিপজ্জনক পতঙ্গ ‘এশিয়ান জায়ান্ট হর্নেট’-এর হুল নিজের হাতে ফুটিয়েছেন। ভিডিওর শুরুতে কঠোর সতর্কতা জারি করে তিনি দর্শকদের এটি অনুকরণ করতে নিষেধ করেছেন। একটি চিমটার সাহায্যে বিশাল আকৃতির ওই হর্নেটটিকে হাতে স্পর্শ করাতেই সেটি হুল ফুটিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই যন্ত্রণায় চিৎকার করে ওঠেন মার্ক।

হুল ফোটানোর পর দেখা যায় মার্কের হাত দিয়ে রক্ত বেরোচ্ছে এবং অসহ্য যন্ত্রণায় তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করছেন। এই অভিজ্ঞতাকে তিনি শরীরে ‘তপ্ত পেরেক’ বিঁধে যাওয়ার মতো অনুভূতির সঙ্গে তুলনা করেছেন এবং যন্ত্রণার মাত্রাকে ১০-এ ১০ রেটিং দিয়েছেন। উল্লেখ্য, এশিয়ান জায়ান্ট হর্নেটের বিষ এতটাই মারাত্মক যে তা মানুষের শরীরের কোষ গলিয়ে দেওয়ার পাশাপাশি অঙ্গপ্রত্যঙ্গ বিকল করে দিতে সক্ষম। দুঃসাহসী এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *