জানুয়ারিতেই কি শুরু হচ্ছে আইএসএল? আজ ফুটবল হাউসে ভাগ্য নির্ধারণী বৈঠক
জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরুর সম্ভাবনা খতিয়ে দেখতে আজ ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে ফেডারেশনের তিন সদস্যের কমিটি। বাংলা ও গোয়ার ফুটবল সংস্থার প্রস্তাবিত খসড়া নিয়েই দিল্লির ফুটবল হাউসে হবে এই আলোচনা। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত অবশ্য খসড়া হাতে না পাওয়া পর্যন্ত মন্তব্য করতে নারাজ।
ভেন্যু হিসেবে বাংলা ও গোয়ার নাম প্রস্তাব করা হয়েছে এবং ক্লাবগুলো রাজি থাকলে জানুয়ারিতেই বল গড়াতে পারে মাঠে। তবে ক্লাবগুলো আপত্তি জানালে এই মরশুমে টুর্নামেন্ট আয়োজন অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে, ইস্টবেঙ্গল কর্তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেবাশিস দত্ত প্রতিদ্বন্দ্বী ক্লাবকে খেলার মানের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

