লেটেস্ট নিউজ

জানুয়ারিতে টানা ছুটির বাম্পার ধামাকা সরকারি কর্মী ও পড়ুয়াদের জন্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন বছরের শুরুতেই দারুণ সুখবর শোনাল নবান্ন। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসে দুই দফায় লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী ও স্কুল-কলেজের পড়ুয়ারা। মাসের মাঝামাঝি সময়ে বিবেকানন্দ জয়ন্তী ও মকর সংক্রান্তির মাঝে মাত্র একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের অবকাশ।

মাসের শেষেও রয়েছে উৎসবের আমেজ। ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজো একই দিনে পড়ায় এবং পরবর্তী সোমবার প্রজাতন্ত্র দিবস হওয়ায় টানা চার দিন ছুটি থাকছে। সব মিলিয়ে জানুয়ারিতে ভ্রমণের পরিকল্পনা সেরে ফেলার এটাই সুবর্ণ সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *