লেটেস্ট নিউজ

জানুয়ারির শেষেও শীতের আমেজ, তবে রবিবার থেকেই কি আবহাওয়ার ভোলবদল? – এবেলা

এবেলা ডেস্কঃ

সরস্বতী পুজোর রেশ কাটিয়ে শনিবারও রাজ্যে শীতের আমেজ অটুট রয়েছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়লেও জানুয়ারির শেষ পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, উত্তরবঙ্গে এখনই শীত কমার সম্ভাবনা নেই। দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে আগামী ৫-৬ দিন হাড়কাঁপানো ঠান্ডা ও কুয়াশার দাপট বজায় থাকবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যে হালকা শীতের আমেজ থাকলেও তারপরই ধীরে ধীরে বিদায় নিতে পারে এই মরসুমের ঠান্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *