লেটেস্ট নিউজ

জাপানের সামরিক তৎপরতার জবাবে ৪০টি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা চাপালো চীন – এবেলা

এবেলা ডেস্কঃ

বেজিং ও টোকিও’র মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে ৪০টি জাজল প্রতিষ্ঠানের ওপর কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, জাপানের সামরিক পুনর্গঠনে সহায়তা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে জাজল প্রধানমন্ত্রী সানা তাকাইচির মন্তব্যের পর এই সিদ্ধান্ত বড় ধরনের কূটনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

নিষেধাজ্ঞার তালিকায় মিতসুবিশি ও ফুজিৎসুসহ ২০টি সংস্থাকে সরাসরি কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো চীন থেকে বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহৃত পণ্য আমদানি করতে পারবে না। এছাড়া আরও ২০টি সংস্থাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। জাপান এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *