জালিয়াতিতে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ! ইউনূসের বিস্ফোরক মন্তব্য – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জালিয়াতির ব্যাপকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে তিনি আক্ষেপ করে জানান, জালিয়াতিতে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষস্থানে পৌঁছেছে। ভুয়া পাসপোর্ট ও ভিসার কারণে বিভিন্ন দেশ বাংলাদেশিদের গ্রহণ করতে চাইছে না, যা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে।
ইউনূস আরও জানান, ভুয়া নথির মাধ্যমে ভিসা আবেদনের প্রবণতা অত্যন্ত লজ্জাজনক। দেশবাসীর সৃজনশীলতাকে প্রযুক্তির অপব্যবহার বা জালিয়াতিতে না খাটিয়ে সৎকাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশকে ‘ভুয়া নথির কারখানা’ হওয়া থেকে বাঁচাতে এবং বিশ্বদরবারে মেধার ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।

