লেটেস্ট নিউজ

জালিয়াতিতে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ! বিস্ফোরক দাবি ইউনূসের – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক অনুষ্ঠানে বাংলাদেশিদের জালিয়াতিকে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, পাসপোর্ট ও ভিসাসহ সব ক্ষেত্রে ভুয়া নথি তৈরির কারণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনেক দেশ এখন বাংলাদেশিদের পাসপোর্ট বা ভিসার আবেদন গ্রহণ করতেও অনীহা প্রকাশ করছে।

ইউনূস লজ্জিত হয়ে বলেন, মেধা ও সৃজনশীলতার অপব্যবহার করে দেশ জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে। তিনি দেশবাসীকে প্রযুক্তির অপব্যবহার না করে সততার মাধ্যমে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে, প্রধান উপদেষ্টার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *