জিনপিংকে সরানোর ছক! পরমাণু তথ্য আমেরিকায় পাচারের অভিযোগে আটক সেনাপ্রধান – এবেলা
এবেলা ডেস্কঃ
বেজিংয়ের অন্দরে তীব্র চাঞ্চল্য। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত লাল ফৌজের (PLA) জয়েন্ট চিফ অফ স্টাফ লিউ ঝেনলির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। অভিযোগ, চিনের অত্যন্ত গোপনীয় পারমাণবিক অস্ত্রের তথ্য শত্রুদেশ আমেরিকার হাতে তুলে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রেসিডেন্ট জিনপিংকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভ্যুত্থানের গোপন ষড়যন্ত্র করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, লিউ ঝেনলিকে ইতিমধ্য়েই আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে চিনা প্রশাসন। চাঞ্চল্যকর বিষয় হল, এই ষড়যন্ত্রের জালে জড়িয়েছে আরেক শীর্ষ আধিকারিক ঝাং ইউশিয়ার নামও। দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও সেনাকর্তাদের এমন ‘বিশ্বাসঘাতকতায়’ রীতিমতো অস্বস্তিতে বেজিং। এই ঘটনার ফলে চিনের সামরিক ও রাজনৈতিক মহলে বড়সড় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে।

