লেটেস্ট নিউজ

জিনপিংয়ের ‘বন্ধু’র বড় বিশ্বাসঘাতকতা: পরমাণু তথ্য পাচার করে বিপাকে জেনারেল – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার সাথে তীব্র শুল্কযুদ্ধের মধ্যেই বড় ধাক্কা খেল চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউশিয়াকে বরখাস্ত করা হয়েছে। ৭৫ বছর বয়সী এই শীর্ষ জেনারেলের বিরুদ্ধে আমেরিকার কাছে চীনের অত্যন্ত সংবেদনশীল পরমাণু সংক্রান্ত নথিপত্র ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য পাচারের গুরুতর অভিযোগ উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ঝাং কেবল তথ্য পাচারই করেননি, বরং জিনপিংকে সরিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রও করছিলেন। রাষ্ট্রীয় নিউক্লিয়ার কর্পোরেশনের সাবেক কর্তার তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। ঘুষ গ্রহণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বর্তমানে লাল ফৌজের এই প্রভাবশালী জেনারেলের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বেইজিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *