জিয়োর ধামাকা: এক রিচার্জেই ওটিটি বিনোদন! – এবেলা
এবেলা ডেস্কঃ
রিলায়েন্স জিয়ো ২০২৬ সালের জন্য সাশ্রয়ী ওটিটি প্ল্যান উন্মোচন করে টেলিকম বাজারে বড় চমক দিয়েছে। এখন থেকে ১৭৫, ৪৪৫ এবং ৫০০ টাকার বিশেষ রিচার্জে আলাদা সাবস্ক্রিপশন ছাড়াই গ্রাহকরা Sony LIV ও ZEE5-সহ ১২টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবেন।
বাজেট ও প্রয়োজন অনুযায়ী জিয়ো এই বৈচিত্র্যময় প্যাকেজগুলো সাজিয়েছে। ১৭৫ টাকায় মিলছে অতিরিক্ত ১০ জিবি ডেটা ও বিনোদনের সুযোগ। অন্যদিকে, ৪৪৫ ও ৫০০ টাকার প্ল্যানে দৈনিক ডেটা ও আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি মিলছে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা।

